ডেস্ক রিপোর্ট : সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে অনূর্ধ্ব-১৭ দলের চারনারী ফুটবলারকে মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, যথাযথ বিচার এবং নারী ফুটবলারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, গত ৩১শে জুলাই খুলনার বটিয়া ঘাটায় তেতুলতলা মাঠে ফুটবল প্র্যাক্টিসের সময় অনুমতি ছাড়া নারী ফুটবলারদের ছবি তুলে স্থানীয় এক ব্যাক্তি কটুক্তিসহ ফেসবুকে ছড়িয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচী তোলার প্রতিবাদ জানাতে গেলে তখন নারীফুটবলারদের পোষাক নিয়ে কটুক্তি করে চারজন ব্যক্তি তাদের উপর হামলা চালায় ও রড দিয়ে বাড়ি মেরে মঙ্গলী বাগচীর মাথা ফাটিয়ে দেয় ও সাদিয়াসহ আরো দুইজন ফুটবলারকে আহত করে। মঙ্গলী অচেতন হয়ে গেলে তাকে বেধে রাখা হয় পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। ফুটবল খেলার প্রয়োজনে নারীর যে পোশাকই পড়তে হোক, সেটা নিয়ে কটুক্তি থেকে হামলা পর্যন্ত হওয়া আমাদের সমাজে বিদ্যমান মৌলবাদী কূপমন্ডুক চিন্তারই পরিচায়ক। বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নাহলে এধরনের ঘটনা আরো ঘটবে ও নারী ক্রীড়াবিদদের এগিয়ে আসার অতি দূরুহ পথ একেবারেই বন্ধ হয়ে যাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়া চর্চা নিশ্চিত করার জন্য দাবি জানান।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments