ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যুক্ত বিবৃতিতে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ও অবিলম্বে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনায় যে ঘটনা ঘটেছে তা সারাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাষ্ট্রে নারীরা এখনও মানুষ হিসাবে বিবেচিত নয়। গতবছরও নারী ফুটবলারদের কৃতিত্বে আনন্দের জোয়ারে ভেসেছে দেশবাসী । ছাদখোলা বাসে সম্বর্ধনা পেয়েছিলো তারা। এই ফুটবল তারকারা দরিদ্র এবং পিছিয়ে পরা এলাকা থেকে সমাজের নানা গঞ্জনা সহ্য করে, পরিবারের বাধা উপেক্ষা করে, ধমীর্য় নেতাদের রক্ত চক্ষু উপেক্ষা করে, দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নানান টুর্নামেন্টে খেলে নিজের স্কুল বা এলাকা ও দেশের জন্য সম্মান বয়ে আনছে। অথচ টাকা বরাদ্দ না পাওয়ায় তারা অলিম্পিক বাছাই পর্বে খেলতে মায়ানমার যেতে পারে নি। নারীরা যে রাষ্ট্রীয়ভাবেও বৈষম্যের শিকার এটা তারই জ্বলন্ত প্রমাণ।’
নেতৃবৃন্দ আরো বলেন,‘অন্ধতা, কুসংস্কার আর ধমীর্য় গোঁড়ামীকে পুঁজি করে সরকার নারীর চলার পথে বাধা তৈরী করছে। তাই আমরা দেখি যারা অপরাধ করে তারা পার পেয়ে যায়। আর নিরপরাধী মানুষের অপার সম্ভবনা অন্ধকারে মিলিয়ে যায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
নেতৃবৃন্দ সকল প্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments