নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ আটোয়ারীতে পঞ্চগড় জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।আটোয়ারী উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আঃ মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামঅন্যানের মধ্যে আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিদায়ী অফিসার জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন উপজেলার ১০ জন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা, ১জন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, ২জন শিক্ষার্থীদেরকে নিজস্ব তহবিল থেকে নগত অর্থের চেক বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২০ ঘণ্টায় দেশের বেশিরভাগ বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন এম নাসিরুদ্দ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ সকালে রাজধান ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আজ সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্র ...
সব মন্তব্য
No Comments