স্টাফ রিপোটার: মহান মে দিবসের ১৩৭তম বার্ষিকীতে জাতীয় শ্রমিক ফেডারেশন-এর একটি সমাবেশ তোপখানা রোডে, অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরূল আহসান। সমাবেশে মূল বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক আমিন। বক্তরা বলেন, মে’ দিবস শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এক তাৎপর্যময় সংগ্রামের দিন। শ্রমিকের ঐক্যবদ্ধ ও সংগঠিত আন্দোলন আটঘন্টা শ্রমের অধিকার আদায় করেছিল। শ্রমিকদের অধিকার আদায় করতে হলে সংগঠনের কোনো বিকল্প নেই। তাই শিল্প, কলকারখানা, প্রতিষ্ঠানসহ অসংগঠিত সর্বক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন গড়ে তুলতে হবে। সকল বাধা উপেক্ষা করেই শ্রমিকদের আইনগত অধিকার বাস্তবায়ন করতে হবে। দেশে ৮৫% অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের জন্য কোনো মজুরী কাঠামো বা জাতীয় নি¤œতম মজুরি নেই। বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারণে বর্তমান মজুরীতে জীবন চলেনা। তারা অবিলম্বে জাতীয় নি¤œতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন। বক্তারা সংসদে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ বিল উত্থাপনের সমালোচনা করে বলেন, এই আইন তৈরী হচ্ছে শ্রমিকের শ্রমিকের ধর্মঘট করার অধিকার কেড়ে নেয়ার জন্য, এটা মালিদের স্বার্থে। এটা হতে দেয়া যাবে না। তারা এই বিল প্রত্যাহারের দাবী জানান। সমাবেশে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় শ্রমিক ফেডারেশন মিছিল সহকারে পল্টন মোড়ে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে ও মিছিল অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments