স্টাফ রিপোটার: কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তাঁর সম্মানার্থে বিএনপির আগামীকাল ১৮ ডিসেম্বর সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী পরশুদিন ১৯ ডিসেম্বর মঙ্গলবার পালন পালন করবেন।সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার এক সংবাদ সম্মেলন এই কর্মসুচি পরিবর্তনের কথা জানিয়েছেন।
রিজভি সংবাদ সম্মেলনে বলেন, শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ীদের ও কুয়েতবাসীকে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেছেনে, হরতাল চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যানচলাচল এবং দোকানপাঠ ও অফিস-আদালত বন্ধ থাকবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স,অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments