উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা মুড়িবাড়ি- পটিবাড়ি লাল শাপলার বিলে একতা মৎস্য খামারে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষকেরা।
স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাতলার মুড়িবাড়ি- পটিবাড়ি নামক বিলে প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে নির্মিত একতা খামার তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটনের নেতৃত্বে ঘেরটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু কৃষকদের অভিযোগ লিটন তার ক্ষমতার অপব্যবহার করে কৃষকদের লিজ মানি না দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করে নেন।৫ আগস্ট এর পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্থানীয় কৃষকরা সাতলা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জাহিদ ফারুক ওরফে ফারুক বিশ্বাসের নেতৃত্বে ৪৮ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র বরিশাল জেলা প্রশাসক্য উপজেলা, উপজেলা প্রশাসক ও উজিবুর মডেল থানায় দাখিল করা হয়। ফারুক বিশ্বাস জানান, সাতলার ঘের নিয়ে বিগত দিনের জোড়া খুন ঘটনা ঘটেছে, বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাই রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু একটি কমিটি গঠনের মাধ্যমে এ মৎস্য ঘেরটি রক্ষা করতে চাই। ঘেরের সাবেক সভাপতি খাইরুল বাশার লিটন বলেন, তিনি দায়িত্ব থাকাকালীন অবস্থায় কল কৃষকদের রেশিয় মোতাবেক লিজের টাকা পরিশোধ করেছেন।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments