মেহেন্দিগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ : 23 Mar 2025
মেহেন্দিগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল


মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রাজনৈনিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক, মেহেন্দিগঞ্জের মাটির সন্তান রাজীব আহসান। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি নেসার উদ্দিন শফি, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, পৌর বিএনপি সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম,সদস্য সচিব কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন- সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সাধারন সম্পাদক কাওসার মাহমুদ, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ন- আহবায়ক আলতাফ হোসেন খোকন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নাঈমুল ইসলাম তুহিনসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।  ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন ও সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহমুদ খান। ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

;