নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী আব্দুর রহিম বাড়ি থেকে ২৩টি গরু উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত সোমবার (২৩ আগস্ট) দিবাগত গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু পাচার করে এনে চোরাকারবারি ২ ভাই মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও পার্শ্ববর্তী আব্দুর রহিম এর বাডীতে ২৩ টি রাখে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ৩ ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাদের বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা ২৩টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত এ গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ থেকে ১০ লাখ লাখ টাকা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। তাদের তিনজনের বিরুদ্ধে থানায় গরু চোরাচালানের মামলার প্রস্তুত চলছে। উদ্ধারকৃত গরু, আইনি প্রক্রিয়া নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments