মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ-এর সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
রবীন্দ্র কাছারিবাড়িকে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে মাননীয় উপাচার্য মহোদয় বেশকিছু প্রস্তাবের কথা জানান। তিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে জানান, রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় অমর একুশের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী স্থানটিকে পুনরুজ্জীবিত করেছে।
বকুলতলাকে কেন্দ্র করে একটি উন্মুক্ত মঞ্চ ও চত্বর নির্মাণ করা গেলে তা হবে এই অঞ্চলের সংস্কৃতিচর্চার পীঠস্থান। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপাচার্য মহোদয়ের কথায় সহমত পোষণ করেন এবং কাছারিবাড়ি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপাচার্য মহোদয় কাছারিবাড়ির মিলনায়তনকে শীতাতপ নিয়ন্ত্রিত করা ও প্রয়োজনীয় সংস্কার সাধনের প্রয়োজনীয়তার কথা জানান।
তিনি আরও বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় শাহজাদপুরের ঐতিহ্য রয়েছে। এখানে একটি আধুনিক সুবিধাসম্পন্ন শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হলে তা এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মকান্ডকে আরও গতিশীল করবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কথার সঙ্গে একমত পোষণ করেন এবং দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৬ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও স্থানীয় নাগরিকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments