স্টাফ রিপোটার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি, অন্ধকারে রাখা হয়েছে। এসময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস শিখতে পারেনি। ২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর সময় লাগবে। তাই তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান, ‘বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।’
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু সংগঠন খেলাঘর এর ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে 'খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘চাঁদের মত মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে।’
প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোন কঠিন কাজ হবে না। অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কে এম খালিদ বলেন, কোন এক সময় শিশুরা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না এবং স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।
সম্মেলনের প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি'র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। অনুষ্ঠানে বক্তৃতা করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী সিকদার ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডাঃ লেলিন চৌধুরী।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments