কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় করোনা রোগী সনাক্তের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে ৯৮ জন। একই সাথে ২৪ ঘন্টায় ৩ জন করোনা রোগী মৃত্যু বরণ করেছে।
জেলা প্রশাসকের তথ্যতমে ২৩৯ জনের করোনা পরীক্ষা করে ৪২.০৬% করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮১৭ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন, হোম আইসলেশনে আছে ৭৪৭ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই।
এদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধের চলছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না।
শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments