ডেস্ক রিপোর্ট: এই মুহূর্তে টক অব দ্য বলিউড একটিই - অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ধনকুবের রাজ কুন্দ্রার পর্নকাণ্ড।
শুধু বলিউডেই নয়, বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় বইছে গোটা ভারতজুড়ে। এ ঘটনার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। শিল্পার ভক্ত-অনুরাগীরাসহ ভারতের সিনেপ্রেমীরা তা গোগ্রাসে গিলছেন।
ঘটনার নতুন যে তথ্য এসেছে ভারতীয় মিডিয়ায় তাহলো - রাজ ও তার স্ত্রী শিল্পা শেঠির জুহুর বাড়িতে তল্লাশি চালানোর সময়ে তারকা দম্পতির মধ্যে তুমুল বিবাদ হয়। রাজের উপর চিৎকার করেন শিল্পা। রীতিমতো বাগ্বিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই বলিউড অভিনেত্রী।
পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগে তল্লাশির অভিযানে নিয়োজিত পুলিশ কর্মীরা শিল্পাকে শান্ত করেন। ঝগড়া থামিয়ে দেন স্বামী-স্ত্রীর।
এ সময় শিল্পা অঝোরে কেঁদে পুলিশকে জানান, তার স্বামীর কীর্তিকলাপ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তাকে জেরা করে কোনো লাভ নেই। স্বামীর পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আছেন কি না সে বিষয়ে কিছুই জানা নেই তার। এর সঙ্গে তিনি জড়িত থাকার প্রশ্নই ওঠে না। ওই অ্যাপের বিষয়ে কোনো ধারণা নেই তার।
এদিকে মঙ্গলবার পর্ন-ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সরবরাহের মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রাকে আদালতে হাজির করা হয়। তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিন্তু সেই আবেদন খারিজ করে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত।
পুলিশের দাবি, গ্রেপ্তারের আশঙ্কা দেখেই রাজ কুন্দ্রা তার পর্নো ব্যবসার অনেক তথ্য মুছে ফেলেছেন বা চেষ্টা করেছেন। এবং গা ঢাকা দেওয়ারও সুযোগ খুঁজছিলেন তিনি।
এমন দাবির পক্ষে পুলিশ জানিয়েছে, গত মার্চ মাসে রাজ কুন্দ্রা তার ফোন পরিবর্তন করেছিলেন। এ ফোন পাল্টানোর পেছনে উপযুক্ত যুক্তি দাঁড় করাতে পারেননি রাজ। ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা যখন তাকে পুরোনো ফোন সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি তাদের বলেন যে সেটি তিনি ফেলে দিয়েছেন। কেন ফেলে দিলেন সে প্রশ্নে নিরব থেকেছে। পুলিশের দাবি, পুরোনো ওই ফোনে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তা খুঁজে পেলেই অনেক রহস্য ফাঁস হবে।
বিষয়টি আমলে নিয়ে শিল্পার ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। নায়িকার ফোনে কোনো গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা।
রাজের পর্নকাণ্ডে এখনও পর্যন্ত শিল্পার সম্পৃক্ততা না পেলেও তদন্তকারীরা অভিনেত্রীকে সহজে ছাড়তে চাইছেন না।
কারণ পর্নকাণ্ড ঘটনার তদন্তে মুম্বাই পুলিশ যখন মাঠে নামে ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তখন রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান শিল্পা শেঠি।
গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নো ছবির ব্যবসা করার অভিযোগ উঠে। কিন্তু পর্যাপ্ত সব তথ্যপ্রমাণাদি না থাকায় পুলিশ বিষয়টির গভীরে তদন্ত করেন। এ সম্পর্কিত সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠায়। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments