একেএম সীমান্তঃ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সহ সভাপতি সোহেল রানা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১টাশ এক মানববন্ধন করেছেন সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ূন। সাংবাদিক সহ দেশবাসীর উদ্দেশ্যে মানববন্ধনে তিনি বলেন, রিহ্যাব এর সহসভাপতি প্রতারক সোহেল রানা এত কুকর্মের পরও সংগঠন কেনো নিশ্চুপ। গত ১৭ জানুয়ারি ২০২২ ইং সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তা দেখে আমরা খুবই মর্মাহত। রিহ্যাব ঐ সংবাদ প্রকাশের পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল। রিহ্যাবের ১০ম বোর্ড সভায় এই বিষয়ে আলোচনাও হয়েছিল। দৈনিক ইত্তেফাকের সংবাদ অনুযায়ী কমিটির তদন্ত রিপোর্টে বঙ্গবন্ধুকে কটূক্তির সত্যতা পাওয়া গেলেও রিহ্যাব সভাপতি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। সোহেলের সাথে যোগসাজশ করে তিনি এই সোহেল রানাকে শাস্তি প্রদান করেননি। সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় টুটুল হুমায়ুন এ বিষয়ে রিহ্যাব সভাপতিকে অবগত করলেও তিনি কৌশলে তা এড়িয়ে যান। বর্তমানে শোকের মাস আগস্ট চলছে। এই শোকের মাসেও কেন রিহ্যাব সভাপতি এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা তাতে দেশবাসীর সাথে বিস্মিত সিনিয়র সাংবাদিক টুঢুল হুমায়ুন। তাঁর প্রশ্ন রিহ্যাব সভাপতি কি বঙ্গবন্ধুকে ভালোবাসেন না। বঙ্গবন্ধু এ দেশের আপামর মানুষের জাতির পিতা। তাঁকে কটূক্তি করবে আর তিনি তার বিচার করবেন না- এটা মেনে নেওয়া যায় না। আমরা বঙ্গবন্ধুকে কটূক্তিকারী প্রতারক সোহেল রানার সর্বাচ্চ শাস্তি দাবি করি।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments