ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ সংগ্রাম অধিকার আন্দোলনের মহান মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগসহ সহযোগী সংগঠন।নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জনাব খলিলুর রহমান সরকার বলেন বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই সংগ্রামের সংগঠন । তাই আওয়ামী লীগে আগামীতে হাইব্রিড কাউকে দলে স্থান দেওয়া হবে না।যারা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর নৌকার বিরোধিতা করেন তারা আওয়ামী লীগ হতে পারে না। জনাব আব্দুল হালিম বলেন,আওয়ামী লীগ চালাতে যাদের প্রয়োজন তাদের নিয়েই যেন দল গঠন করা হয়। সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফুল কবির বলেন আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল এখানে সবাইকে শৃঙ্খলভাবে থাকতে হবে। আওয়ামী লীগের সংগ্রাম ও মু্িক্তযুদ্ধের অবদানের কথা স্বরণ করেন। ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম মুরাদ বলেন প্রকুত আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব থাক এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক।উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র জনাব খ.ম.কামরুজ্জামান মাজেদ,চেয়ারম্যান জনাব সরওয়ার হোসেন জনাব সেলিম চেয়ারম্যান ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল হালিম, হাজী মো. হাসান আলী ,বাংলাদেশ আওয়ামী লীগ পৌরশাখার সভাপতি জনাব এম.এ হাসেম সাধারন সম্পাদক এহসানুল হক (জন) , যুবনেতা হাফিজ সরকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কেক কাটা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, সংসদ বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাশ করার চাপে রয়েছে। ইতোমধ্যে ৪৪ট ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২০ ঘণ্টায় দেশের বেশিরভাগ বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন এম নাসিরুদ্দ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ সকালে রাজধান ...
সব মন্তব্য
No Comments