স্টাফ রিপোটার: নতুন মজুরি ঘোষণা না করে সময়ক্ষেপণের কৌশল গ্রহণের প্রতিবাদে এবং অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে আজ ২২ অক্টেবর সকাল সাড়ে ১২ টায় নিন্মতম মজুরি বোর্ড ঘেড়াও ও স্মারকলিপি পেশের কর্মসূচী পালন করে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো।এ কর্মসুচিতে অংশ নিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জীস্কপ, ইন্ডাষ্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ এই ৫ টি মোর্চাভুক্ত ৬৫ টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট গার্মেন্টস শ্রমিক এ্যলায়েন্স,বাংলাদেশ।
গার্মেন্টস শ্রমিক নেতা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় নিন্মতম মজুরি বোর্ড ঘেড়াওয়ের পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমিরুল হক আমিন, আহসান হাবিব বুলবুল, নাহিদুর হাসান নয়ন। উপস্থিত ছিলেন এ্যালায়েন্সের শীর্ষ নেতা নাইমুল আহসান জুয়েল, কুতুব উদ্দিন আহমেদ, বজলুর রহমান বাবলু, রফিকুল ইসলাম সুজন, আব্দুল ওয়াহেদ, খালেকুজ্জামান লিপন, বাহরানে সুলতান বাহার, কামরুল হাসান, মরিয়ম আক্তার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ককাসের সভাপতি শিরীন সুলতানা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পরবর্তী কর্মপরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং আজ নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হ ...
চট্টগ্রাম অফিস: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরকারি অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের ...
সব মন্তব্য
No Comments