উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। বঙ্গবন্ধু আমাদের সকলের সম্পদ। তার আদর্শকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে। উজিরপুর উপজেলার গুঠিয়ার জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা নুতন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস খানের সভাপতিত্বে এমপি আরো বলেন, করোনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পৃথিবীর অনেক উনśত দেশের চেয়ে ভাল আছি। অর্থনৈতিক চাকা সচল রয়েছে, ৫০ বছর পূর্বে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার কন্যা মধ্যম আয়ের দেশ উপহার দিয়েছেন। এ ধারা অব্যাহত থাকলে ২০ বছর পর উন্নত সমৃদ্ধশালী দেশ হবে। মাওলানা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত কুন্ডু, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষক রফিকুল ইসলাম জগলুল লস্কর, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, স্কুল কমিটির সাবেক সভাপতি আতাহার আলী খান, প্রতিষ্ঠাতার ছেলে সজিব সরদার, জমি দাতার ছেলে মোঃ নুরুল আমিন খান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments