উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, বন্দর ও বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা কাজী রওনকুল ইসলাম টিপু ও মোঃ দুলাল হোসেন।
৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল তিন টায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে কাজী রওনাকুল ইসলাম টিপু ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে শুরু করেন। এ সময় তিনি বামরাইল ইউনিয়ন-বিএনপির প্রায়ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরদার নান্টুর কবর জিয়ারত করেন।
বিকেল চারটার দিকে সানুহার বাস স্ট্যান্ডে টিপু ও দুলাল একত্রিত হলে নেতা কর্মীদের ভিড়ে মিলন মেলায় পরিণত হয়। সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক। কেন্দ্রীয় এই দুই নেতার সফর সঙ্গী ছিলেন ঢাকা বৃহত্তর মহানগর জাসাসের সাবেক যুগ্ন আহ্বায়ক, ঢাকা জেলা দক্ষিণ জাসাসের সাবেক সহ-সভাপতি ও উজিরপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন সিকদার বুলবুল, উজিরপুর ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হুদা ফিরোজ, বরিশাল বি এম কলেজের সাবেক বাকসু নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির, জেলা বিএনপির নেতা কাজী এমদাদুল হক মিলন, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পনির খান, ঢাকা জেলা যুবদল নেতা আলতাব মাহমুদ মিলন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বামরাইল বিএনপি নেতা নূরে আলম, ছাত্রদলের শেরে বাংলা ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি ও বিএনপি নেতা মফিজুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিমন খান, ছাত্রদলের শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাহাবুবুল ইসলাম ধলু, শিকারপুর ইউনিয়ন বিএনপি সংগঠনিক সম্পাদক মহাসিন হাওলাদার, শ্রমিক দলের যুগ্ন সম্পাদক মোঃ খোকন ডাকুয়া, মোঃ লাবিদ, ইমরান বাবুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments