ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিপাহ ভাইরাসে (Nipah Virus) একজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, রাজশাহী বিভাগের এই রোগীর শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে।
WHO-এর তথ্যমতে, আক্রান্ত ব্যক্তি গত ২১ জানুয়ারি জ্বর ও স্নায়বিক জটিলতা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ২৯ জানুয়ারি পরীক্ষায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়। রোগীর কোনো সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস নেই, তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মোট ৩৫ জনকে শনাক্ত করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের সবার নিপাহ ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।
বাংলাদেশে প্রায় প্রতি বছরই সীমিত আকারে নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে কাঁচা খেজুরের রস সংগ্রহ ও পান করার সময় এ ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। এর মধ্যে রয়েছে রোগী পর্যবেক্ষণ, সংস্পর্শকারীদের নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মূল্যায়ন করে জানিয়েছে, বর্তমানে নিপাহ ভাইরাসের কারণে বাংলাদেশে জাতীয়, আঞ্চলিক কিংবা বৈশ্বিক পর্যায়ে জনস্বাস্থ্যের ঝুঁকি কম। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও কম বলে মনে করছে সংস্থাটি।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments