সাতক্ষীরা প্রতিনিধি: সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (মামলা নম্বর: পিটিশন-২০৬/২৫) নারীটি আদালতে ধর্ষণের অভিযোগে একটি পিটিশন দাখিল করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোছা. মাফরোজা পারভিন এটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন এবং সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের ফজর আলীর ছেলে কথিত বি এনপি নেতা রিপনুজ্জামান রিপন, যিনি নিজেকে বিএনপির অঙ্গসংগঠন ‘জিয়া পরিষদ’-এর কালিগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে গণপতি গ্রামের আবুল কাশেমের ছেলে শহীদুল ইসলাম, কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকার জিয়াদ আলীর ছেলে হাবিবুল্লাহ এবং সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের রাশেদ আলীর ছেলে শেখ মেহেদী হাসান সহ আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে।
বাদিনী তার অভিযোগে বলেন, ১ এপ্রিল বিকেল ৫টার দিকে রিপনুজ্জামান রিপনের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে তিনি কাটিয়া সরকারপাড়ার আশরাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া শহীদুলের বাসায় যান। সেখানে আগে থেকে উপস্থিত সকল আসামি পরিকল্পিতভাবে ধর্ষণ করে, শহীদুল তার কাপড়চোপড় খুলে ফেলে এবং হাবিবুল্লাহ ও মেহেদী তার দুই হাত চেপে ধরে। এরপর রিপন তাকে ধর্ষণ করে এবং বাকি তিনজন ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা সুকৌশলে পালিয়ে যায়।
পরে বাদিনী ও সাক্ষীদের কাছ থেকে সকল আসামীরা ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প (নং: গক-৯১৯৫৮৮৬, গক-৯১৯৫৮৮৭ ও গক-৯১৯৫৮৮৮) জোরপূর্বক বাবলুর রহমান ফজর আলী ও কাউয়ুমকে স্ট্যাম্পে সাক্ষর করে নেয়।
বাদিনীর আইনজীবী, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট নুরুল আমিন জানান, আদালত।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments