মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা ইপিজেড’র গার্মেন্টস ম্যানুফ্যাকচার জিনলাইট বাংলাদেশ লিঃ এর ফ্লোর পরিদর্শক (প্রোডাকশন) ”হাও কিনজুয়ান” নামের চায়না নাগরিক করোনা পজেটিভ হয়েছেন। ১৩ জুন রবিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন্ট টেস্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। জিনলাইট ফ্যাক্টরি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান রবিবার সকালে মোংলা ইপিজেড’র গার্মেন্টস ম্যানুফ্যাকচার জিনলাইট বাংলাদেশ লিঃ এর ফ্লোর পরিদর্শক ( প্রোডাকশন ) চায়না নাগরিক ”হাও কিনজুয়ান”র করোনা পজেটিভ শনাক্ত হয়। রবিবার হাসপাতালে ৪৪ জনের করোনা টেষ্টে ২৪জনের করোনা পজেটিভ হার। সংক্রমণের হার শতকরা ৫৪ ভাগ। মোংলা ইপিজেড’র জিম মাহবুব আহমেদ সিদ্দিক এর কাছে ”হাও কিনজুয়ান” এর বিষয় জানতে চাইলে তিনি করোনা পজেটিভ’র সত্যতা স্বীকার করে বলেন ”হাও কিনজুয়ান” গার্মেন্টস ম্যানুফ্যাকচার জিনলাইট বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক চায়না নাগরিক ”ইয়ং” এর স্ত্রী। ”হাও কিনজুয়ান” ফ্লোর পরিদর্শক (প্রোডাকশন) এর দায়িত্বে ছিলেন। গত ২৪ মে থেকে তিনি ফ্লোর পরিদর্শনে যায়নি। বর্তমানে ”হাও কিনজুয়ান” ইপিজেড’র মধ্যে আলাদা বাসায় সতর্ক অবস্থায় হোম আইসোলেশনে আছেন। সোমবারে তিনি খুলনায় যেয়ে চিকিৎসকের পরামর্শ নিবেন। জিনলাইট ফ্যাক্টরিতে পাঁচশো শ্রমিক-কর্মচারি কর্মরত আছেন। ফ্যাক্টরি বন্ধের কোন সিদ্ধান্ত নাই বলে জানান ইপিজেড’র জিএম মাহবুব আহমেদ সিদ্দিক। এবিষয়ে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন ইপিজেডে ফ্যাক্টরি বন্ধের কোন সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার আমার নেই। বিষয়টি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষ’র সাথে কথা বলবো।
স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সহকার ...
স্টাফ রিপোর্টার: সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার, ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
সব মন্তব্য
No Comments