কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশ করার দায়ে এফ বি মা ত্রিপুরা সুন্দরী ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে সমুদ্রে টহলরত নৌ-বাহিনী সদস্যরা। বৃহস্পতিবার সকালে আটককৃত ভারতীয় ওইসব জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলেরা হচ্ছে ট্রলার মাঝি হরলাল দাস, বিটিশ দাস,পংকজ দাস, রাজা দাস,স্বপন দাস, জগবন্ধু দাস, আপন দাস, হৃদয় দাস, দিপক দাস, সুনিল দাস, জয় হরি দাস, সত্য লাল দাস, রনজিৎ দে, গোপাল পাল,হরিদাস, সমর দাস। আটক জেলেদের বাড়ি ভারতের ২৪ পরগণার নদীয়া জেলার বিভিন্ন থানায়। এসব জেলেদের বুধবার সন্ধ্যায় ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসলে ওই রাতেই তাদেরকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নৌ-বাহিনীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নৌ-পুলিশ ও নৌ-বাহিনী সদস্যদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মংলা জোনের বানৌজা গোমতী জাহাজ নিয়ে নৌ-বাহিনী সদস্যরা গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। পায়রা সমুদ্র বন্দরের পায়রা ফেয়ার বয়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় ভারতীয় এসব জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করে। এসময় ধাওয়া দিয়ে ওই ট্রলারসহ তাদের আটক করা হয়।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.মমিনুর রহমান বলেন, আটককৃত ভারতীয় জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি জসিম বলেন,আটককৃত জেলেদের আদলতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় ট্রলারটি পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হেফাজদে রয়েছে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments