স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি বলেছেন, ‘আমরা সবাই চাই একটি সুন্দর, শান্তিময়, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ। আর সেকারণে অর্থনৈতিক ইস্যুগুলোকে আগামী নির্বাচনের জন্য মূল প্রতিপাদ্য করে কথা বলা প্রয়োজন। কারণ সব দেশে নির্বাচনের মূল আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মুদ্রাস্ফীতি ইত্যাদি।’
তিনি বলেন, ‘আগামীতে নির্বাচনের আলোচ্য ইস্যু হিসেবে অর্থনৈতিক ইস্যুগুলো তুলে ধরুন। কারণ এইগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনারা যদি বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ আশা করেন তাহলে আমাদের অর্থনৈতিক ইস্যুগুলো তুলে ধরা প্রয়োজন।’
আজ (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট (বিএসটি) আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পৃথিবীর বিভিন্ন দেশে গত ছয় মাসে প্রায় ৬০ টি দেশে নির্বাচন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরো ২২টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের নিয়মিত ব্রিফিংগুলোতে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন নিয়ে তাদের অনেক আগ্রহ দেখা যায়, কিন্তু প্রায় শ’খানেক দেশ - যেগুলোতে সম্প্রতি নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে সেগুলো নিয়ে তাদের কোন আলোচনা নাই। এর একটি অর্থ হচ্ছে আমাদের দেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে তাই সবার আকর্ষণও বেড়েছে।’
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু।
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এত্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়াল সহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরু ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমা ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ভোর প্রায় পাঁচটার কিছু পর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সকাল সাতটার আগ পর্যন্ত অব্যাহত থাকে, ফলে নগরীর বিভিন ...
সব মন্তব্য
No Comments