উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও আঃ হক মল্লিকের সন্ধান মিলেনী। থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ভূক্তভোগী পরিবার ও জিডি সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ৮নং ওয়ার্ডের মৃত আঃ হাশেম মল্লিকের ছেলে আঃ হক মল্লিক (৫০), ২৫ আগষ্ট সকাল ৭ টার দিকে বাড়ী থেকে ইচলাদী বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ীতে ফিরে আসেননি। এরপর আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী মোসাঃ রেনু বেগম বাদী হয়ে নিখোঁজের ঘটনায় ২৬ আগষ্ট উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি নং-১৩৮১। নিখোঁজের খোঁজ পেলে ০১৭৭৮৮৬২৪৪৬ নম্বরে ফোন করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেন অসহায় স্ত্রী রেনু বেগম । তিনি নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পরেছে। তাদের কান্নায় ভাড়ী হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে নিখোঁজ আঃ হক মল্লিকের দ্রুত সন্ধান পাওয়ার দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
সব মন্তব্য
No Comments