প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৫ হাজার ২৩ জন। নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৯৩ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১০ হাজার ৫৭৪ জন। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। মৃত্যু ১৪৫ জনের মধ্যে ৭৭ জন পুরুষ ও ৬৮ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৩৯ জন হাসপাতালে ও বাড়ীতে ৬ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৬ হাজার ৩৯৬ ও নারী ৮ হাজার ৬২৭ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৫৭ জন, চট্টগ্রাম ৪৩ জন, রাজশাহী ৫ জন, খুলনা ১৫ জন, বরিশাল ৪ জন, সিলেট ৭ জন, রংপুর ৭ জন ও ময়মনসিংহ ৭ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম হিসেবে এবং ১ জনের ম ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৮২। এসময় ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়।
< ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭। এসময় ৬০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ...
সব মন্তব্য
No Comments