ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ ২০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সভাপতি সেলিনা ইয়াসমিন কনা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক রাজীব কাান্ত রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা মরিয়ম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সেলিনা আক্তার শেলী চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একজন কবি। ফেসবুকের একটি ফান পোস্টকে অজুহাত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এমনকি ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের অধীনে মামলা করা হতে পারে বলে হুশিয়ারি জানিয়েছে। তার পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন ফান পোস্টকে কেন্দ্র করে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অযৌক্তিক।’
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments