মোঃ মহশীন আলী, রংপুর অফিস: অবৈধভাবে ধান চাল মজুদ রাখার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার মেসার্স মাছরাঙ্গা ও মেসার্স জেএস সহ দুটি অটো রাইসমিল মালিককে পঞ্চাশ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটো রাইস মিল মালিক পবন প্রসাদ আগরওয়াল ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস'এর মিল মালিক আব্দুস সালামকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে। দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। যা অব্যাহত থাকবে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ'সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments