ডেস্ক রিপোর্ট: শিল্পীদের মন ভালো করার, মিথস্ক্রিয়ার, সৃষ্টি-চর্চার যেন আশ্রম হয়ে উঠছেন পাওয়ার কাপলখ্যাত তাপস-মুন্নি। তাদের নামের অদ্যাক্ষর থেকেই সফল সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস কিংবা আগামী দিনের টিএম ফিল্মস এর নামকরণ।
তাই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও ধরা দিলেন সেই আশ্রমে। না এবার আর অভিনয় নয়, সুরের সন্ধ্যানে তাপসের সঙ্গে বসে পড়লেন নতুন গান তৈরিতে। অভিনয়-রাজনীতির পাশাপাশি গানও যে করেন মিমি!
তাপসের ফেসবুক পেইজে প্রকাশিত গান-আড্ডায় দেখা গিয়েছিল তাদের সেই গান তৈরির একঝলকও। সেই থেকেই শ্রোতাদের কৌতুহল আর আগ্রহের পারদ যেন উর্ধ্বগামী। যে গানটা তখনও তৈরি হয়নি সে গানই টিএম রেকর্ডসের উদ্যোগে দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ২৮ জানুয়ারি প্রকাশিত হল অন্তর্জালে।
গানের শিরোনাম ‘ভাল্লাগছে না’। মজার অথচ তির্যক কথায় সাজানো এই গানটির মুখটা এমন- ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না..’। তাহলে কী করতে ভালো লাগবে মিমির? সেটির জবাবও আছে এতে- ‘মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে/ সব ভুলে মন খুলে আবার ভালোবাসতে’।
মিমি বলেন, “ ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।”
গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।”
গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।
‘ভাল্লাগছে না’ গানের লিংক
https://www.youtube.com/watch?v=tEyMlqo50cI
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments