মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। এক বছর পরে আমতলী-ঢাকা নদী পথে যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে এ লঞ্চ চারখানা পর্যায় ক্রমে চলাচল করবে। ঈদে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ইয়াদ-৭ লঞ্চের মালিক এমডি মামুনুর রহমান।
জানাগেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাত্রী সংঙ্কটে পড়ে। এতে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়। গত তিন বছর ধরে এ পথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকে। প্রতিবছর ঈদ আসলে লঞ্চ সার্ভিস চালু হয়। এ বছরও ঈদ উপলক্ষ আমতলী-ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। আগামী ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ এ চারখানা লঞ্চ চলাচল করবে বলে নিশ্চিত করেছেন লঞ্চ মালিক কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান ও নিরাপত্তায় লঞ্চ কর্তৃপক্ষ সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানান তারা ।
পদ্মা সেতু চালুর আগে আমতলী, বরগুনা, তালতলী, কলাপাড়াসহ দক্ষিনাঞ্চলের অন্তত কয়েক লাখ মানুষ লঞ্চে চলাচল করতো। পদ্মা সেতু চালুর পর দক্ষিনাঞ্চলের এ সকল মানুষ সড়ক পথে চলাচল শুরু করে। পরে যাত্রী সংঙ্কটে পড়ে লঞ্চগুলো। এরপর আমতলী-ঢাকা এবং বরগুনা-ঢাকা নদী পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম বলেন, পরিবার পরিজন নিয়ে গাড়ীতে চলাচল করা অত্যান্ত ঝুঁকির। শুনেছি ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হবে। তাই ভাবছি লঞ্চে গ্রামের বাড়ীতে যাব। তিনি আরো বলেন, লঞ্চে যেতে সময় বেশী লাগলেও এ যাত্রা নিরাপদ ও আরামদায়ক। তবে দীর্ঘদিন পর লঞ্চ সার্ভিস চালু হচ্ছে, তাই লঞ্চ কর্তৃপÿকে নিরাপত্তার বিষয়টি যাচাই বাছাই করে নেয়ার দাবী তার।
এমভি ইয়াদ-৩ লঞ্চের কেবিন ইনচার্জ মোঃ রাহাত তালুকদার বলেন, ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস চালু হবে। ইতিমধ্যে কেবিন বুকিং চলছে। তবে যাত্রীর চাপ কম। তিনি আরো বলেন, ঈদ ঘনিয়ে আসলে যাত্রীর চাপ বাড়বে।
এমভি সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মোঃ মাইনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন মালিক পক্ষ। এ রুটে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে।
এমভি ইয়াদ লঞ্চের মালিক এমডি মামুনুর রহমান লঞ্চে যাত্রী চলাচলের আহবান জানিয়ে তিনি বলেন, যাত্রী সেবার কথা বিবেচনা করে ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা নদী পথে চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬ মার্চ ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে এমভি ইয়াদ-৭ লঞ্চ আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তিনি আরো বলেন, ঈদ ছাড়াও এ পথে দুইখানা লঞ্চ সারা বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ রুটে লঞ্চ টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের মালামাল বহনের দাবী জানান তিনি। মালামাল ভাড়া কমিয়ে নেয়ার কথাও বলেন তিনি।
বরগুনা বিআইডব্লিউএ সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঞ্চ চালুর বিষয়টি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। যাত্রীদের সকল সেবা নিশ্চিত করা হবে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments