সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকার মাঝি আরজু মিয়া নিখোঁজের ৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার বিলসা বিল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করে পুলিশ।
নৌকার মাঝি আরজু মিয়া সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. কদম আলীর ছেলে।
সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম মৃধা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বেলা দুইটার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদ থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়।
নিখোঁজ আরজুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আরজু মিয়ার সঙ্গে মুঠোফোনে তাঁদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর ফোন বন্ধ ছিল।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার বলেন, নৌকার মাঝি আরজু মিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
সব মন্তব্য
No Comments