ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
এতে গাইনী, মেডিসিন সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এদিন সকাল থেকেই ডেমরা-যাত্রাবাড়ি,কদমতলী,সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আগত প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ ও দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। আশা করি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসা সেবা পাবেন। ভবিষ্যতে সেবা মূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার মো: রুহুল আমিন গাজী, ডাক্তার আব্দুস শাফি,ডাক্তার আয়েশা সিদ্দীকা প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরীব ও অবহেলিত সকল শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতালটি।
চিকিৎসা সেবা নিতে আসা গৃহবধূ পেয়ারা বেগম বলেন, আমরা ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।
ডা.রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে এখন পর্যন্ত ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments