মোংলা থেকে মোঃ নূর আলমঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র সুস্থতা কামনায় মোংলা সরকারি কলেজের আয়োজনে আজ সকালে শিক্ষক মিলনায়তনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন, সাইদুর রহমান মিন্টু, মনিমোহন অধিকারী প্রমূখ। দোয়া-মোনাজাতে জনগনের সেবায় নিবেদিত দক্ষিণ জনপদের প্রাণ-পুরুষ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments