স্টাফ রিপোটার: গতকালের একাদশ জাতীয় সংসদের ঢাকা ১৭ আসনের উপনির্বাচনসহ দেশের ৭ টি পৌরসভা ও ৬৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রত্যেকটিতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আজ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হয়। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। শুধু মাত্র পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ভোট গ্রহণের আগে সিসিটিভি’র সাথে সংযুক্ত তার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলার পর তাৎক্ষণিক মেরামত করে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করা হয়। প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নে যথেষ্ট ভোটার উপস্থিতি লক্ষ্যে করা যায়। পৌরসভাগুলোতে ৫৮-৮২ শতাংশ ভোট পড়েছে এবং গড় ভোট প্রদানের হার ৬৮ দশমিক ৬৬ শতাংশ । ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানের গড় হার ৭১ দশমিক ৫৩ শতাংশ।
ঢাকা ১৭ আসনের উপনির্বাচ নসুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে মন্তব্য করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনা ঘটে। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনি বেশ কিছু ইউটিউবারসহ কেন্দ্রে প্রবেশ করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা প্রদান করেন এবং নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের বাহিরে তাকে পৌঁছে দিতে সাহায্য করেন। পরবর্তীতে কেন্দ্রের বাহিরে কিছু ব্যক্তির সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়েকে বা কারা তার ওপর আক্রমণ চালায়। উপনির্বাচনে ভোটার উপস্থিতি কমছিল এবং ভোটের হার ১১ দশমিক ৫১ শতাংশ বলে ইসি জানায়
গতকাল যে ৭টি পৌরসভায় নির্বাচন হয় সেগুলোহল পিরোজপুর জেলার ভান্ডারিয়া চাঁদপুর জেলার ছেংগারচর, কুমিল্লা জেলার দেবিদ্বার, যশোর জেলার বেনাপোল, চট্টগ্রাম জেলার দোহাজারী, শরীয়তপুর জেলার গোসাইরহাট এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments