স্টাফ রিেপার্টার: বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ (বিএসএসপি) মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার পুরানা পল্টনে ডেইলি ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক ড. আনোয়ারুল করিম, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি ইকবাল হোসেন ফোরকান, এটিএন গ্রুপের পরিচালক মামুনুর রশীদ, ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান, একুশে বাণীর প্রকাশক ও সম্পাদক আশরাফ সরকার, ডেইলি চ্যালেঞ্জের সম্পাদক নাসির আল মামুন, দিনের আলোর সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক আজকের বাণীর সম্পাদক আতিকুল ইসলাম এবং বিএসএসপির সাধারণ সম্পাদক দৈনিক শেষ কথার প্রকাশক ও সম্পাদক মো. ইউনুস সোহাগ।
ড. এনায়েত করিম তার বক্তব্যে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, এগুলোর বাস্তবায়ন হলে অনেক দৈনিক সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি সরকারের প্রতি সংবাদপত্রের বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধ এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বার্থে প্রিন্ট মিডিয়ার টিকে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য সর্বশক্তিমানের কাছে দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ আতিকুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ এবং ডেইলি ইন্ডাস্ট্রির সহযোগী সম্পাদক ফরহাদ চৌধুরী।
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষ ...
সব মন্তব্য
No Comments