ইতালী প্রতিনিধি: আসন্ন ইতালী আওয়ামীলীগ সম্মেলন ১৪ই নভেম্বর,২০২১ প্রস্তুত কমিটির আহবায়ক জনাব কিবরিয়া গোলাম মোহাম্মদ ও নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন সহ সম্মেলন প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশনের সকল সদস্যের কাছে ইতালী আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অসাংগঠনিক ও অসাংবিধানিক কৃত কর্ম কান্ডের জন্য মৌখিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। এখানে উল্লেখ্য যে কিছুদিন আগে বতর্মান সভাপতি জনাব ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক জনাব হাসান ইকবাল অসাংবিধানিক ও অসাংগঠনিক ভাবে আসন্ন ইতালী আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশনকে বাতিল ও বিলুপ্ত বলে ঘোষনা করেন। এতে তাদের স্বেচ্ছাচারিতামূলক, সাংগঠনিক অদক্ষতার ও অজ্ঞতার পরিচয় প্রকাশ পায়।
এতে নৈতিক ও রাজনৈতিক অজ্ঞতার চিত্র ফুটে উঠে। তাদের অনৈতিক ক্ষমতার লোভ, অনিয়ম ও দলের পদ ব্যবহার করে বিভিন্ন দূর্নীতি আজ ইতালী আওয়ামীলীগকে ত্রিধাবিভক্ত বিভক্ত করেছে বলে নেতা কর্মীরা মনে করে। আসন্ন সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর সাংগঠনিক ও সাংবিধানিক ভাবে দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে বলে সকল নেতা কর্মীর প্রত্যাশা।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments