সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহীর তানোরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সরনজাই ইউনিয়ন পরিষদ হলরুমে তানোর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী - এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরনজাই ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান শুয়াইবুর রহমান,
সভায় বক্তারা বলেন- বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের কুফল শুধু একটি পরিবারের উপর নয়, সমাজ তথা রাষ্ট্রের উপর ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই আমাদের এ ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, এ বিষয়ে শক্ত জনমত গড়ে তুলতে হবে। তবেই এই দেশ উন্নয়নে নারী ও পুরুষ সকলে মূখ্য ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
সব মন্তব্য
No Comments