স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, এদেশে আর কোনো একতরফা নির্বাচন হবে না। দেশের জনগণ এ নির্বাচনকে না বলে দিয়েছে। অথচ, নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করছে। রাষ্ট্রের টাকা অপচয়ের হিসেব একদিন এ সরকারকে দিতে হবে।
রবিবার দুপুরে নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নবম দফা ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
ফরহাদ বলেন, এরা যেমন জনগণের ভোট ডাকাতি হয়ে ক্ষমতায় আছে, তেমনি বন্দুকের নল ঠেকিয়ে বিরোধী দলের কিছু নেতাকে একতরফা নির্বাচনে অংশ নেওয়াতে বাধ্য করছে। কিন্তু কোনো কিছুতেই এ সরকার রক্ষা পাওয়া সুযোগ নেই। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments