ডেস্ক রিপোর্ট: কর্মীদেরকে বিমা সেবা প্রদানের লক্ষ্যে মেটলাইফ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে এসজিএস। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী এবং তাদের নির্ভরশীলরা (স্বামী, স্ত্রী এবং সন্তান) দুর্ঘটনা, অক্ষমতা, মৃত্যু এবং জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে মেটলাইফ এর বিমা সেবার আওতায় থাকবেন।
এসজিএস বিশ্বের অন্যতম পণ্য এবং পরিষেবা মানের পরিদর্শন এবং সার্টিফিকেশন কোম্পানিগুলির মধ্যে একটি। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত সংস্থাটির বিশ্বব্যাপী ২,৭০০ টি অফিস এবং ল্যাবরেটরির নেটওয়ার্ক রয়েছে।
মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে বিমা দাবি-নিষ্পত্তির সেবা, দ্রæত বীমা দাবি প্রদান এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে এসজিএস এর কর্মীদের জন্য মেটলাইফকে বীমা সেবা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে এসজিএস।
মেটলাইফ ১৯৭৪ থেকে বাংলাদেশের কর্পোরেটদের জন্য বীমা সেবা প্রদান শুরু করে এবং এসজিএস ছিল মেটলাইফ বাংলাদেশের প্রথম কর্পোরেট ক্লায়েন্ট।
বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।
সম্প্রতি, এসজিএস ও মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এসজিএস বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুর রশিদ এবং মেটলাইফ বাংলাদেশ এর সিইও আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ-ও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments