বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরে সিংড়া ও নাটোর সদর পৌরসভা এলাকায় লকডাউন আরো সাত দিন বৃদ্ধি করেছে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরো ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়। আজ বেলা এগারোটার দিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দুটি পৌর এলাকায় আগামী ২২জুন সন্ধ্যে ছয়টা পর্যন্ত লকডাউন বৃদ্ধির সুপারিশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার প্রমূখ। উল্লেখ্য, গত ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৬৫ এবং মোট মৃত্যু ৩৮ জন।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments