বুলবুল আহমেদ নাটোর: প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
'নাটোরের সর্বোস্তরের সাংবাদিকদের' ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা ও এখন টিভির মাহবুব হোসেন সহ অন্যরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মূহুর্তে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন বক্তারা। মিলন মেলায় ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষ ...
সব মন্তব্য
No Comments