প্রকাশ : 21 May 2026

ডেস্ক রিপোর্ট:  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪২৩ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৮ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪২ হাজার ৩৩৬ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ৩ জন এবং সন্দেহজনক হাম রোগে ৪ জন মারা যান। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮৩ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪০৫ জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;