স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রাথমিক মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। আজ ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, বিকাল ৩ টায়, বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এমপি এবং সদস্য এড. রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে জনাব হাসানুল হক ইনু বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গিয়েছে। সংবিধান সমুন্নত হয়েছে। জনাব ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, নাকে খত দিয়ে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক-নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রথম দিনেই স্ব শরীরে হাজির হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬, জাহিদুল আলম মাগুরা-১, জসিমউদ্দিন বাবুল চট্টগ্রাম-১১, জায়েদুল কবির নরসিংদী-২, শরিফুল কবির স্বপন কুষ্টিয়া-১, জহিরুল হক মন্ডল বাচ্চু গাজীপুর-৩, মোঃ আব্দুর রাজ্জাক বগুড়া-৭, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ঢাকা-১৫, মোঃ হারুন অর রশিদ সুমন নোয়াখালী-২, এড. হাসান আকবর আফজল হারুন বগুড়া-১, এড. নীলঞ্জনা রিফাত সুরভী ঢাকা-৮, মনির হোসেন মজুমদার চাঁদপুর-৫, শহিদ আলমগীর চাঁদপুর-২, সিদ্দিকুল আলম মামুন বগুড়া-৪, মোহাম্মদ ফিরোজ শাহী শরিয়তপুর-১, এড. আবু মোঃ হানিফ ঢাকা-১৪, জুলফিকার মান্নান জামী রাজশাহী-৬, সাজ্জাদ হোসেন বরিশাল-২, আবু জাফর সূর্য বরগুনা-১, মীর্জা মোঃ আনোয়ারুল হক ঢাকা-১৪, ফরিদ উদ্দিন আহমেদ কুমিল্লা-৫, এড. মোহাম্মদ সেলিম লক্ষ্মীপুর-৪, শরফুদ্দিন হোসেন কিশোরগঞ্জ-১, ধীমন বড়ুয়া ঢাকা-১৭, মনিরুল ইসলাম কুমিল্লা-৬ আসন এবং অনলাইনে শেখ মোঃ ওবায়দুস সুলতান বাবলু সাতক্ষ্মীরা-১, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সাতক্ষ্মীরা-৪, কুমারেশ রায় রংপুর-২, মোঃ ফারুক আহমেদ লাবু পঞ্চগড়-১, অধ্যাপক তরিকুল ইসলাম পঞ্চগড়-২, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী রাজশাহী-২, শাহ আলম বিশ্বাস দিনাজপুর-৬, এড. মোস্তাফিজার রহমান বুলু রংপুর-১, অধ্যক্ষ রাজিউর রহমান ঠাকুরগাঁও-২, এড. লিয়াকত আলী দিনাজপুর-৪, অধ্যাপক আজিজুল হক নীলফামারী-৩, আজিজুল ইসলাম নীলফামারী-৪, গোলাম মারুফ মনা গাইবান্ধা-২, এস এম খাদেমুল ইসলাম খুদী গাইবান্ধা-৩, মোঃ মনিরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ-৩, মোঃ শওকত আলী কিশোরগঞ্জ-৩, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু পটুয়াখালী-৪, আনোয়ারুজ্জামান চুন্নু পটুয়াখালী-২, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ভোলা-১, মনিরুল ইসলাম লিটন শেরপুর-১, এড. গিয়াসউদ্দিন ময়মনসিংহ-৯, এ কে এম অহিদুল ইসলাম কবির সুনামগঞ্জ-১, এড. আখতার হোসেন সাঈদ ব্রাহ্মণবাড়িয়া-৫, মোঃ নাজমুল হক সুনামগঞ্জ-৩, এড. নইমুল হক চৌধুরী টুটুল কক্সবাজার-৩ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বহু আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments