শুরু হল সিরিজ কনসার্ট ‘এই সময়’
স্টাফ রিপোটার: ব্যান্ড মানেই প্রথা ভাঙার গান। সময়ের ভাষ্য তুলে ধরতে যে সকল ব্যান্ড এর গানে মেতে উঠছে বর্তমান প্রজন্মের তারুণ্য তাদের নিয়েই এগুতে চায় ‘এই সময়’-শীর্ষক সংগীত উদ্যোগ। তারই প্রথম অধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর গানে শহরের একপ্রান্তে নেমে আসে তারুণ্যের আগুনঝরা এক সন্ধ্যা।
দুপুর ৩টা থেকে শুরু হয় শুরু হয় এ আয়োজন। চলে রাত ৯টা অব্দি। কনাসার্টটি আয়োজন করে অ্যাকোস্টিকা। পাওয়ার্ড বাই মেটাল ফ্রিক টি শার্ট।
কনসার্টের সমন্বয়ক সৈকত বিশ্বাস টুটুল বলেন, “দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কিছুটা বাইরে এসে যে সব ব্যান্ডগুলোর গানে সময়ের নতুন ভাষ্য উঠে আসছে তাদের নিয়ে আমাদের এই যাত্রা। প্রথম অধ্যায়-এর গানে কিছু সাইকেডেলিক ব্যান্ড নিয়ে আমরা এ আয়োজনটি করেছি।”
টুটুল জানান, এ আয়োজনে সামনের দিনগুলোতে নতুন নতুন ব্যান্ড যুক্ত হবে। রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ‘এই সময়’-নানা অধ্যায়ে এগিয়ে যাবে।
গান গেয়ে প্রথমেই মঞ্চ মাতায় ‘আপেক্ষিক’ ব্যান্ড। ‘লেফট রাইট’ দিয়ে শুরু করে ব্যান্ড বাংলা ফাইভ ব্যান্ড পরিবেশন করে তাদের শ্রোতানন্দিত গানগুলো।
ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, “এই কনসার্টের বিশেষত্ব হচ্ছে এতে অডিয়েন্স এসেছেন শিল্পীদের আমন্ত্রণে। তারা যে অর্থমূল্য দিয়ে টিকেটটা কিনলেন তা সরাসরি পাচ্ছেন শিল্পীরা। প্রথম অধ্যায়টি আমরা ইনডোর করেছি। সামনের আয়োজনগুলো আরও বৃহৎ পরিসরে ‘ওপেন এয়ার’-এ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”
শহরতলীর গানে গান ও কবিতার সমন্বয়, সহজিয়ার ‘ছোট পাখি ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে’র মতো গানে সময়ের ব্যাথা জেগে ওঠে তারুণ্যের সম্মিলিত কন্ঠে ও মনে ও মননে।
একই ভাবে সোনার বাংলা সার্কাস-এর ‘মৃত্যু উৎপাদন কারখানা’-যেন সময়ের বিস্ফার।
মঞ্চে উঠেই আভাস ব্যান্ড নিয়ে নতুন করে পথচলা তানজীর তুহিন বলেন- শিক্ষা, মনন, বিবেক সকল কিছু নিয়ে নতুন প্রজন্ম বেড়ে উঠুক, গড়ে উঠুক এই শহর, নতুন প্রজন্মের ব্যান্ডগুলো এগিয়ে যাক এই সময়ের গানে। আয়োজকদের ধন্যবাদ এমন কনসার্ট আয়োজনের জন্য।”
মহিনের ঘোড়াগুলির ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোক বাক্সতে বন্দী’ দিয়ে শুরু করেন তুহিন। তার গানের কথা ও সুরেও ‘এই সময়’ ফুটে উঠে দারুণভাবে। তুহিন গাইলেন-একটা একটা করে দিন কেটে গেল আমার মানুষ হলাম কই?
গাইলেন একইসঙ্গে তার শ্রোতাপ্রিয় বেশকিছু গান।
সবশেষে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। এসো আমার শহরে না বলা গল্পের ভীড়ে-এমন আহ্বানে ব্যান্ডের ভোকাল শিবু কুমার শিল আমন্ত্রণ জানান গানে গানে। একে একে ‘কিছু বিষাদ হোক পাখি’ কিংবা ‘নির্বাণ’ এর মতো বেশ কিছু গান। সব শেষে কথা ও সুরের মোহ মায়ায় ‘এ হাওয়া’য় ভাসিয়ে শেষ হয় ‘এই সময়: অধ্যায় ১’।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments