ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে তার ক্যারিয়ারে যোগ হয়েছে কয়েকটি ব্যবসাসফল সিনেমা। সম্ভাবনাময়ী এই নায়িকাকে নিয়ে নির্মাতা-প্রযোজকের আগ্রহও কম নয়। ঠিক এই সময়ে তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ডালপালা মেলেছে। যদিও এসব গুঞ্জনের সত্যতা মেলেনি।
কিন্তু বিষয়টি নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন পূজা। মানসিকভাবে ভেঙে পড়েছেন। তা ছাড়াও জ্বরে আক্রান্ত হয়েছিলেন পূজা। কাছের মানুষদের সঙ্গে ফোন কলে কান্নাকাটি করছেন বলেও কয়েকটি সূত্র জানিয়েছেন। আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড। এতে পূজার অংশ নেয়ার কথা ছিল।
এজন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এই সফর বাতিল করেছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র বলেন— ‘এই যাত্রায় আমেরিকা যাচ্ছেন না পূজা।’ পূজা চেরিকে যুক্তরাষ্ট্রে নেয়ার বিষয়ে সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী এক প্রযোজক। আজ মঙ্গলবার ৪ অক্টোবর সঙ্গে কথা বলেন তিনি।
এ প্রযোজক বলেন, ‘এ যাত্রায় পূজা আমেরিকা যাচ্ছেন না। কারণ তার মানসিক অবস্থা ভালো নেই। চলমান গুঞ্জনে মানসিক চাপ নিতে পারছে না পূজা; আগামী নভেম্বরে আমেরিকা যাবেন। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, জাস্ট ঘুরতে। আমেরিকায় একমাস অবস্থান করে ঢাকায় ফিরবেন তিনি।’
এদিকে শাকিবের সঙ্গে একটি সিনেমায় পূজার কাজ করার কথা শোনা যাচ্ছিল। এ বিষয়ে এই প্রযোজক বলেন, ‘শাকিব খানের সঙ্গে পূজার কোনো যোগাযোগ নেই। পাশাপাশি নতুন কোনো কাজও হচ্ছে না পূজা-শাকিবের। পূজা এখন তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন।’
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments