ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আজ শনিবার এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন এবং ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের রাণাঙ্গনে মুজিবনগরে সেই সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মহান ঘটনা। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, জাতীয় নেতা অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান, জাতীয় নেতা মনসুর আলীসহ নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রের ন্যায্যতা আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছিল। তারা বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকার পাকিস্তান হানাদার বাহিনীর দখল থেকে বাংলাদেশ মুক্ত করার লক্ষ্যে সংঘটিত মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত করে বিজয়ী করতে উচ্চ রাজনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করেছিলেন। তারা বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রও বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। বাংলাদেশ ও আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশের লিখিত স্বাধীনতার ঘোষণা নাই। তারা বলেন, স্বাধীনতার এই মহান ঘোষণাপত্রের ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল। জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান, অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র ও সেই ঘোষণাপত্রের ভিত্তিতে প্রণীত স্বাধীন বাংলাদেশের সংবিধানের আলোকে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
সব মন্তব্য
No Comments