উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গলায় ফাঁস দিয়ে এক দিনমজুর আত্মহত্যা করেছে। ১৭ জুন সকালে দিনমজুর গোপাল দাস(৩০) এর ঝুলন্ত লাশ বড়াকোঠা তার নিজ বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সুত্রে সুত্রে জানা যায় বড়াকোঠা গ্রামের মৃত নিহার দাসের ছেলে দিনমজুর গোপাল দাসের সাথে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের বিনয় শীলের মেয়ে শিখা দাস(২৭) এর ৮ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে প্রদীপ(৫),প্রসান্ত(৭) বয়সের দুটি পুত্র সন্তান রয়েছে। ১৬ জুন স্ত্রী শিখা দাস বরিশালের ভাড়ায় বাসায় ছিল। ওই রাতে স্বামী গোপাল দাস বাড়ীর সম্মুখে একটি আমলকি গাছের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। পরের দিন ১৭ জুন সকালে পাশের বাড়ীর রুপান্তি নামের এক নাবালিকা শিশু তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ দেখে শিশুটির ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল জরো হয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান একদল চৌকস পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ওই দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। এদিকে স্ত্রী শিখা দাসের দাবী পরকিয়ার জের ধরে তার স্বামী আত্মহত্যা করেছে। এ বিষয়ে সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি। নিঅফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান পরকিয়ার জেরেই আত্মহত্যা করতে পারে। তাই ঝুলন্ত লাশ উদ্ধার করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments