ডেস্ক রিপোর্ট: রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত Park Young-Sik এর নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দু’দেশের এক সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করবে তার সরকার।
এই সাক্ষাৎকারে “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল- এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)- জিটুজি প্রক্রিয়ায় মেঘনা নদী হতে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্প”, সিটি কর্পোরেশন, ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মেঘনা নদী থেকে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল” এর পানির চাহিদা পূরণ হবে। ১৫১ কি.মি. পাইপলাইন সরবরাহ এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নের ৭৫% অর্থ সহযোগিতা প্রদান করবে World Bank গ্রুপের সদস্য IFC.
এ সময় উপদেষ্টা প্রকল্পটির অংশীজন বেজা, পিপিপি কর্তৃপক্ষ, ওয়াসা, স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে সভা ও কর্মশালা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের গতি বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments