উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সোনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুল কাদের হাওলাদার (৭০) রোববার (১ ডিসেম্বর) সকাল ৮ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোকজনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।ঐ দিন বাদ আসর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ
আলী সুজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার আকরাম হোসেন হাওলাদার, বিএনপি নেতা শাহিন হাওলাদার ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে মহান বিজয়ের মাসের প্রথম দিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদারের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments