ডেস্ক রিপোর্ট: ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় তৎকালীন আওয়ামী লীগ নেতা হেমায়েত বাহিনী দ্বারা নৃশংস হত্যাকান্ডের শিকার শহীদ কমরেড ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও মানিকের প্রতিকৃতিতে পুষ্পস্তববক অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধা জানায়।
আজ ১০ মার্চ সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স হত্যাকারীদের শাস্তি দাবি করে বলেন, স্বাধীনতার পর জনপ্রিয় নেতাদের হত্যা করে ক্ষমতাসীনরা বামপন্থীদের শক্তিহীন করতে চেয়েছিল। এসব হত্যার বিচার না হওয়ায় দেশের রাজনীতিতে হত্যা-খুন-গুম অব্যাহত আছে। এমনকি নানা সময় হত্যাকারীদের পুরস্কৃতও করা হয়েছে। তিনি এসব অপশক্তি, অপরাজনীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, ডা. ফজলুর রহমান, অ্যাড. আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, শ্রমিকনেতা কমরেড আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments