ডেস্ক রিপোর্ট: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে পে-রোল ব্যাংকিং সেবার সরবরাহ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ইএসডিও’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির মাধ্যমে ইএসডিও’র কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তিতে ইএসডিও’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন- সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং; মো. আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অফ ব্রাঞ্চেস (উত্তর অঞ্চল); সেলিম ওয়াহেদ সিদ্দিকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার, পে-রোল ব্যাংকিং; শেখ নূর আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুনঃঅর্থায়ন প্রধান এবং আবু ফারুক আহমেদ, ঠাকুরগাঁও শাখা প্রধান।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments