স্টাফ রিপোটার: জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন বলেছেন, দেশবাসীকে সাথে নিয়ে জিএম কাদেরের নেতৃত্বে দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে জাতীয় পার্টি। তিনি বলেন, জনগণ শান্তিতে নেই। যেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই অধিকার আজও আমরা পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারিনি।
আজ সোমবার ঝিনাইদহ কুটুম কমিউনিটি সেন্টারে জেলা জাপা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ আজ পিষ্ট। পরিবহন সেক্টরের কাছে দেশবাসী আজ জিম্মি। দুর্নীতি আজ প্রশাসনের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। কিন্তু সরকার নীরব। কারণ, যারাই এসব অপকর্ম করছেন তারা ক্ষমতাসীনদের প্রশয়েই এগুলো করছেন৷
তিনি বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে প্রত্যাখান করেছে। জাতীয় পার্টিকে যদি আমরা আরো শক্তিশালী করতে পারি তাহলে আগামীতে জিএম কাদেরের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ।
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির আহবায়ক রাশেদ মজমাদারের সভাপতিত্বে মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক বাচ্চু। এসময় আরো বক্তব্য রাখেন মেজর (অব) মাহাফুজ, জয়নাল আবেদীন, এড. মোঃ সদরুদ্দিন, ফিরোজ কবির, মোঃ কবির উদ্দিন প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা ও উপজেলা জতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments